মানুষ কীভাবে পশু পালন শিখল ?
শিকার করে খাবার যােগাড় করার অসুবিধা ছিল অনেক। বনে সব দিন ঠিকমত শিকার পাওয়া
যেতনা, তাই আদিম মানুষেরা ভেবে-চিন্তে ঠিক করল বনের পশুকে যদি ঘরে এনে রাখা যায় তাহলে
ক্ষুধার সময় এদের মেরে খাবারের অভাব মেটানাে যাবে। এই ভেবে তারা বন থেকে কুকুর, গরু,মােষ, ছাগল, ভেড়া ইত্যাদি পােষ-মানা নিরীহ প্রাণী এনে পুষতে লাগল। তখন থেকে মানুষ হলাে পশুপালক।
বনবাসী মানুষেরা জলের জন্য নদীর ধারে যেত। তারা দেখতে পেল নদীর ধারে প্রচুর ঘাস। এই ঘাস হলাে তৃণভােজী গৃহপালিত পশুদের খাদ্য। এভাবে পশুদের খাদ্যের সমস্যা দূর হলাে।

0 Comments