ব্যবসা-বাণিজ্য ও শহরের পত্তন

ব্যবসা-বাণিজ্য ও শহরের পত্তন


বিভিন্ন শিল্প গড়ে ওঠার সাথে সাথে মানুষের প্রয়ােজন ধীরে-ধীরে বাড়তে লাগল। মানুষের একার পক্ষে সব প্রয়ােজনীয় জিনিস তৈরি করা সম্ভব ছিল। তখন তারা শুরু করল বিনিময় প্রথা। তারা তাদের তৈরি জিনিসের পরিবর্তে তাদের নিত্য প্রয়ােজনীয় জিনিস গ্রহণ করত।


চাষী ধান দিয়ে তাতীর কাছ থেকে কাপড় আনল। তাতী কাপড় দিয়ে চাষীর কাছ থেকে ধান আনল। এভাবে মানুষ বিভিন্ন লােকের কাছ থেকে তাদের অতিরিক্ত জিনিসপত্র এনে একটি নির্দিষ্ট জায়গায় বিক্রি করতে লাগল। এরাই হলাে ব্যবসাদার।


নদীর ধারে জিনিসপত্র আনা নেওয়ার অনেক সুবিধা থাকায় নদীর ধারেই গড়ে উঠল মানুষের প্রথম
ব্যবসার জায়গা। এটি আস্তে-আস্তে গঞ্জে পরিণত হলাে। ক্রমেক্রমে গঞ্জের লােকজন ও ব্যবসা বাণিজ্য বাড়তে লাগল এবং একদিন সেখানে শহর গড়ে উঠল।

Post a Comment

0 Comments