সিন্ধু-সভ্যতা পত্তন হলো ?
আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে আমাদেরদেশের উত্তর পশ্চিমে সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল এক প্রাচীন সভ্যতা। এর নাম সিন্ধু-সভ্যতা।মহেঞ্জোদড়াে ও হরপ্পাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এই সভ্যতা। বর্তমানে এই স্থানটি পাকিস্তানের অন্তর্গত। রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামে এক বাঙালী ঐতিহাসিক সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন।
সিন্ধ - সভ্যতার যুগে সমাজ খুব উন্নত ছিল। সেখানকার মাটির নিচ থেকে পাওয়া গেছে ইটের
তৈরি পাকা বাড়ি, দুর্গ, স্নানাগার, শস্যাগার ইত্যাদি। সে সময়কার রাস্তাঘাট ছিল খুব সােজা ও চওড়া,
তাদের ঘরবাড়ি ও বসতি-বিন্যাস ছিল অপূর্ব। এছাড়া সর্বসাধারণের ব্যবহারের জন্য স্নানাগার, পয়ঃপ্রণালী ও কুয়াের ব্যবস্থা ছিল। তখনকার লােক লেখাপড়া জানত। তারা ছিল সুসভ্য। তারা ধাতুর ব্যবহার জানত। গম, যব, বার্লি ইত্যাদি উৎপাদন করত এবং সেগুলি প্রধান খাদ্যরূপে ব্যবহার করত তারা।সােনা, রূপা ও হাতির দাঁতের তৈরি নানারকম অলংকার ব্যবহার করত। তাদের মধ্যে অনেক দক্ষ কারিগর ছিল।

0 Comments